স্যামসাংয়ের যে ফোনে কাজ করবে না ভয়েস অ্যাসিস্ট্যান্ট

২ জুন, ২০২০ ১০:৩৯  
মাসের শুরুতেই জনপ্রিয় একটি সেবা বন্ধ করে দিলো দক্ষিণ কোরিয়া কোম্পানি স্যামসাং। সেবাটির নাম এস ভয়েস অ্যাসিস্ট্যান্ট। স্যামসাং স্মার্টফোনের জন্য এই ভয়েস অ্যাসিস্ট্যান্টটি Bixby-র ও অনেক আগে উন্মোচন করেছিল, এবার এটির অফিসিয়াল সময়সীমা ঘোষণা করা হয়েছে। স্যামসাং নিজের সাপোর্ট পেজে একটি তালিকা প্রকাশ করেছে যেখানে সেই ফোনের মডেলগুলির নাম রয়েছে, যেই ফোনগুলিতে এখনও এই ভয়েস অ্যাসিস্ট্যান্ট কাজ করে। এই তালিকায় নাম রয়েছে, গ্যালাক্সি এ৩, গ্যালাক্সি এ৫, গ্যালাক্সি এ৭, গ্যালাক্সি এ৮, গ্যালাক্সি এ৯, গ্যালাক্সি নোট এফই, গ্যালাক্সি নোট ৫, নোট ৪, নোট ৩, নোট ২, এস৭, এস৭ এইজ, এস ৬, এস৬ এইজ। ভয়েস অ্যাসিস্ট্যান্ট এর সাহায্যে কল করা, রিমাইন্ডার সেট করার মতো কাজ করা যেত। সেই সঙ্গে এটি ব্যবাহারকারীদের সময়ও বলে দিত আর কোনও কম্যান্ড দিলে সেটি ইন্টারনেটে সার্চও করতে পারত।